Paragraph 41

Paragraph 41

শ্রীরামকৃষ্ণ—বৈষ্ণবরা বলে যে, ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাঁকে লাভ করেছে তাদের থাক থাক আছে—প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন-ভজন করছে—পূজা, জপ, ধ্যান, নামগুণকীর্তন করছে—সে ব্যক্তি সাধক। যে-ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে, তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে—অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে। বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌচে হাত দিয়ে বলছে, এ নয়, জানালায় হাত দিয়ে বলছে, এ নয়, দরজায় হাত দিয়ে বলছে, এ নয়। নেতি, নেতি, নেতি। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে, ‘ইহ’ এই বাবু—অর্থাৎ ‘অস্তি’ বোধ হয়েছে। বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষরূপে জানা হয় নাই।

In plain words

Sri Ramakrishna: The Vaishnavas say there are grades among those who are travelling the path to God and those who have reached Him: pravartakas, sadhakas, siddhas and siddhas of siddhas. One who is just setting foot on the path is called a pravartaka. One who is practising disciplines, worship, japa, meditation, the singing of His name and glories, is a sadhaka. One who has realised in his inmost being that God exists is called a siddha. Vedanta has an illustration for it. A room is in darkness and the master of the house is lying there. Someone is groping about for him. He puts his hand on a couch and says, "Not this." He touches the window: "Not this." He touches the door: "Not this." Neti, neti, neti. At last his hand falls on the master's body, and he says, "Here! This is the master." That is to say, he has come to know that he "is." He has found the master, but he has not come to know him intimately.