Paragraph 67

Paragraph 67

শ্রীরামকৃষ্ণ—তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিণী তাঁকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়—সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে—চণ্ডীতে—মধুকৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন।

In plain words

Sri Ramakrishna: To have His grace one must please Her who is the Primal Power. She is Mahamaya. Deluding the world, She creates, preserves and destroys. She has kept all in ignorance. Only when that Mahamaya stands aside from the door can one go into the inner apartments. Staying outside, one sees only the things outside; one cannot know that eternal Being, Satchidananda. That is why the Purana says, in the Chandi, that at the slaying of Madhu and Kaitabha, Brahma and the other gods sang hymns to Mahamaya.