Paragraph 77
শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরলাভ করলে তাঁর বাহিরের ঐশ্বর্য, তাঁর জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়; তাঁকে দেখলে তাঁর ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে “তোর নাম কি; তোর বাড়ি কোথা”—এ-সব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, “ভাই, আমি বার তিথি নক্ষত্র—এ-সব কিছুই জানি না, আমি এক ‘রাম’ চিন্তা করি।”
In plain words
Sri Ramakrishna: When a man has attained God, he forgets His outer splendour, the splendour of His world; seeing Him, he no longer remembers His splendour. Once a devotee is immersed in the bliss of God he keeps no more accounts. Seeing Narendra, there is no need to ask, "What is your name? Where is your home?" Who has time to ask? Once someone asked Hanuman which lunar day it was. Hanuman said: "Brother, I know nothing of days of the week or days of the moon or the stars. I think of Rama alone."