Paragraph 7
নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন, নরেন্দ্রাদি ভক্তেরা বিশেষতঃ নরেন্দ্র বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষতঃ নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসিমুখে মহা আনন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র, গল্পচ্ছলে বলিতেছেন।
In plain words
Narendra took his meal right beside the Master. Afterwards Sri Ramakrishna had a bed spread on the floor of his room so that the devotees, and Narendra above all, might rest. A quilt and pillows were laid on a mat. The Master sat down on the bed close to Narendra, like a boy, and began to talk with the devotees, with Narendra above all. Turning his face towards Narendra, smiling and full of joy, he spoke of his own states and his own life, as if telling stories.