Paragraph 13
“একদিন গিয়ে দেখি, বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, ‘কি হয়েছে?’ বললে ‘টেক্সওয়ালা এসেছিল—তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি-বাটি বেচে লবে।’ আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটি-বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না। তুমি তো ‘খ’ গো! (নরেন্দ্রাদির হাস্য) কৃষ্ণকিশোর বলত, আমি আকাশবৎ। অধ্যাত্ম পড়ত কিনা। মাঝে মাঝে ‘তুমি খ’ বলে, ঠাট্টা করতাম। হেসে বললাম, ‘তুমি খ’; টেক্স তোমাকে তো টানতে পারবে না।
In plain words
"One day I went and found him sitting deep in thought. 'What is the matter?' I asked. He said: 'The tax collector came, and I am worrying over that. He says that if I don't pay he will sell my pots and pans.' I said: What is the good of worrying? At worst he will take away your pots and pans. Even if he takes them away, tied up in a bundle, he can't take you away. Why, you are kha, the sky!" Narendra and the others laughed. "Krishnakishore used to say that he was like the sky, for he read the Adhyatma, you see. Now and then I would tease him by saying, 'You are kha.' I said with a laugh, 'You are kha'; the tax can't drag you off.