Paragraph 21

Paragraph 21

“ওই অবস্থায় ঈশ্বরকথা বই আর কিছু ভাল লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে। এত টাকা লোকসান হয়েছে—এই সব কথা। আমি কাঁদতে লাগলাম, বললাম, ‘মা, কোথায় আনলে! আমি যে রাসমণির মন্দিরে খুব ভাল ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী-কাঞ্চনের কথা। কিন্তু সেখানে (দক্ষিণেশ্বরে) তো বিষয়ের কথা শুনতে হয় নাই।”

In plain words

"In that state I could enjoy nothing but talk about God. If I heard people talking of worldly things I would sit and weep. When Mathur Babu took me with him on pilgrimage, we stayed some days at Raja Babu's house in Kasi. I was sitting in the parlour with Mathur Babu, and Raja Babu and the others were sitting there too. I found them talking of worldly matters: 'So much money has been lost,' and things of that kind. I began to weep. 'Mother,' I said, 'where have You brought me! At Rasmani's temple I was perfectly happy, and even here, come on pilgrimage, it is the same talk of woman and gold. But there, at Dakshineswar, I never had to hear worldly talk.'"