(১) সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে ।নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপসাগরে ।(সেদিন কবে হবে) (দীনজনের ভাগ্যে নাথ) ।জ্ঞান-অনন্তরূপে পশিবে নাথ মম হৃদে,অবাক্ হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে ।আনন্দ-অমৃতরূপে উদিবে হৃদয়-আকাশে,চন্দ্র উদিলে চকোর যেমন ক্রীড়য়ে মন হরষে,আমরাও নাথ, তেমনি করে মাতিব তব প্রকাশে ।শান্তং শিব অদ্বিতীয় রাজ-রাজ চরণে,বিকাইব ওহে প্রাণসখা, সফল করিব জীবনে ।এমন অধিকার, কোথা পাব আর, স্বর্গভোগ জীবনে (সশরীরে) ।শুদ্ধমপাপবিদ্ধং রূপ, হেরিয়ে নাথ তোমার,আলোক দেখিলে আঁধার যেমন যায় পলাইয়ে সত্বর;তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ-আঁধার ।ওহে ধ্রুবতারা-সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে,জ্বালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ;আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে;আপনারে ভুলে যাব, তোমারে পাইয়ে হে ।(সেদিন কবে হবে হে ।)
In plain words
(1) The True, the Auspicious, the Beautiful shines in the temple of the heart. Gazing and gazing on it day by day, we shall drown in that sea of beauty. (When will that day come?) (To the lot of the lowly, Lord.) As infinite Knowledge, Lord, You will enter my heart, And the restless mind, struck dumb, will take refuge at Your feet. As Bliss and Immortality You will rise in the sky of the heart; As the chakora bird plays with delight when the moon rises, So shall we too, Lord, rejoice when You are revealed. At the feet of the Peaceful, Auspicious, Non-dual Lord of lords, I shall sell myself, O Friend of my soul, and make my life fruitful. Where else shall I find such a right, the joy of heaven in this life (in this body)? Beholding Your form, Lord, pure and untouched by sin, As darkness flees at once when light is seen, So, Lord, at Your coming the darkness of sin will flee. O, a blazing faith in my heart, steady as the pole star: Kindle it, Friend of the lowly, and fulfil the longing of my mind; Day and night I shall be drowned in the bliss of love; I shall forget myself, having found You. (When will that day come?)