Paragraph 34
আজ ঠাকুরের হৃদয়মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। রাত প্রায় আটটা। তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুতপদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, “তুই আমার কি করবি?”
In plain words
Today the spring of love in the Master's heart has welled up and overflowed. It is nearly eight o'clock at night, yet, mad with love, he walks alone on the verandah. He has come out on to the long verandah to the north and is pacing swiftly from one end of it to the other. Now and then he says something to the Mother. Suddenly, like a man gone mad, he cries out, "What can you do to me?"