Paragraph 48
এইরূপ কথাবার্তা চলিতেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাঁহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, “কি গো, তোমাদের কি কথা হচ্ছে?” নরেন্দ্র বলিলেন, “এঁর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল। ছেলেদের চরিত্র ভাল থাকে না।” ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, “এ-সব কথাবার্তা ভাল নয়। ঈশ্বরের কথা বই অন্য কথা ভাল নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এ-সব কথা তুলতে দেওয়া উচিত ছিল না।” (নরেন্দ্রের বয়স তখন ১৯/২০; মাস্টারের ২৭/২৮)
In plain words
While this talk was going on, Sri Ramakrishna came out of his room to them and said with a laugh, "Well, what are you talking about?" Narendra said, "We were talking with him about schools. The boys' characters don't stay good." The Master listened a little to all this and then said gravely to M.: "This sort of talk is not good. Nothing but talk of God is good. You are older than these boys and have more sense; you should not have let them bring up such things." Narendra was nineteen or twenty at the time, M. twenty-seven or twenty-eight.