Paragraph 56

Paragraph 56

ভক্ত—একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি; এই জগৎ জলে জল। অনন্ত জলরাশি! কয়েকখানা নৌকা ভাসিতেছিল; হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি; এমন সময় সেই অকূল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কেমন করে যাচ্ছেন?” ব্রাহ্মণটি একটু হেসে বললেন, “এখানে কোন কষ্ট নাই; জলের নিচে বরাবর সাঁকো আছে।” জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি বললেন, “ভবানীপুর যাচ্ছি।” আমি বললাম, “একটু দাঁড়ান; আমিও আপনার সঙ্গে যাব।”

In plain words

Devotee: I had a wonderful dream. This whole world was water, water everywhere, a boundless expanse of it! A few boats were afloat, and suddenly a great wave rose and sank them. I and a few others had got on board a ship, when a brahmin came walking across that shoreless sea. I asked him, "How are you managing to walk?" The brahmin smiled a little and said, "There's no difficulty here; there is a bridge under the water all the way." "Where are you going?" I asked. "To Bhowanipur," he said. I said, "Wait a little; I'll come with you."