Paragraph 1
নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে, প্রভাত হইয়াছে (১৭ই অক্টোবর, ১৮৮২; মঙ্গলবার, ১লা কার্তিক, শুক্লা পঞ্চমী)। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর, ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখন গঙ্গাদর্শন, কখন ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখন বা মধুর স্বরে নামকীর্তন। কখন বলিতেছেন, বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত-ভক্ত-ভগবান। গীতা উদ্দেশ করিয়া অনেকবার বলিতেছেন, ত্যাগী ত্যাগী ত্যাগী ত্যাগী। কখন বা—তুমিই ব্রহ্ম, তুমিই শক্তি; তুমিই পুরুষ, তুমিই প্রকৃতি; তুমিই বিরাট, তুমিই স্বরাট; তুমিই নিত্য, তুমিই লীলাময়ী; তুমিই চতুর্বিংশতি তত্ত্ব।
In plain words
When they woke, some of the devotees saw that day had broken: Tuesday, the first of Kartik, the bright fifth, the seventeenth of October, 1882. Sri Ramakrishna, naked as a child, was walking about the room repeating the names of the gods and goddesses. Now he would gaze on the Ganges, now go up to the pictures of the deities and bow down, now sing the Name in a sweet voice. Sometimes he said: "Veda, Purana, Tantra, Gita, Gayatri, and Bhagavata-Bhakta-Bhagavan." With the Gita in mind he said many times over, "Tyagi, tyagi, tyagi, tyagi." And sometimes: "You are Brahman, You are Sakti; You are Purusha, You are Prakriti; You are the Virat, You are the Svarat; You are the Eternal, You are the One who sports in Lila; You are the twenty-four cosmic principles."