Song 20

ডুব দে মন কালী বলে ।হৃদি-রত্নাকরের অগাধ জলে ।রত্নাকর নয় শূন্য কখন, দু-চার ডুবে ধন না পেলে,তুমি দম-সামর্থ্যে একডুবে যাও, কুলকুণ্ডলিনীর কূলে ।জ্ঞান-সমুদ্রের মাঝে রে মন, শান্তিরূপা মুক্তা ফলে,তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে, শিবযুক্তি মতো চাইলে ।কামাদি ছয় কুম্ভীর আছে, আহার-লোভে সদাই চলে,তুমি বিবেক-হলদি গায়ে মেখে যাও, ছোঁবে না তার গন্ধ পেলে ।রতন-মাণিক্য কত, পড়ে আছে সেই জলে,রামপ্রসাদ বলে ঝম্প দিলে, মিলবে রতন ফলে ফলে ।

In plain words

Dive deep, O mind, saying "Kali!", into the fathomless waters of the ocean of the heart. The sea is never bare of gems, though two or four dives find no treasure; Take one dive with all your breath's strength, to the place of the Kundalini. In the ocean of knowledge, O mind, grow the pearls of peace; With devotion you may gather them, if you seek as Siva teaches. Six crocodiles, lust and the rest, are there, forever prowling for food; Smear yourself with the turmeric of discrimination; they will not touch you once they smell it. Countless gems and jewels lie in those waters; Ramprasad says: plunge in, and you will find gem upon gem.