Paragraph 29
“যদি হৃদয়মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবানলাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে! আগে চিত্তশুদ্ধি। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। এগার জন চামচিকে একাদশ ইন্দ্রিয়—পাঁচ জ্ঞানেন্দ্রিয়, পাঁচ কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও!
In plain words
"If you want to install Madhava in the temple of your heart, if you want to attain God, what good is it simply to blow the conch, 'bhon, bhon'? First purify the heart. When the mind is pure, God will come and take His seat on that holy throne. Madhava cannot be brought in while the bats' droppings are there. The eleven bats are the eleven organs: the five organs of knowledge, the five organs of action, and the mind. First install Madhava; then, if you wish, give speeches and lectures!