Paragraph 34
কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া। ঠাকুর বারবার বলিতেছেন, “বিবেক-বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না।” মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন, কি হইবে! বয়স ২৮, কলেজে পড়িয়া ইংরেজী লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন, বিবেক-বৈরাগ্য মানে কি কামিনী-কাঞ্চন ত্যাগ?
In plain words
Talking as he went, the Master came and stood at the west end of the north verandah, with Mani standing beside him. Again and again the Master said, "God cannot be reached without discrimination and dispassion." Mani was married, and so he was anxiously wondering what would become of him. He was twenty-eight, had been to college and had learnt some English. He was wondering, "Do discrimination and dispassion mean renouncing woman and gold?"