Paragraph 4
আজ বিজয়া, রবিবার, ২২শে অক্টোবর, ১৮৮২ খ্রীষ্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি (৬ই কার্তিক, ১২৮৯)। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র, ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাঁহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনোমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইঁহারাও প্রায় প্রতি সপ্তাহে—ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে দু-একবার দর্শন করিয়াছেন।
In plain words
Today is Vijaya: Sunday, the sixth of Kartik, 1289, the bright tenth of Aswin, the twenty-second of October, 1882. Rakhal is living with the Master these days. Narendra and Bhavanath come now and then. The Master's nephew Sri Ramlal and Hazra are living with him. Almost every week Ram, Manomohan, Suresh, M. and Balaram come for his darshan. Baburam has visited only once or twice so far.