Paragraph 33

Paragraph 33

শ্রীরামকৃষ্ণ—জ্ঞানীরা নিরাকার চিন্তা করে। তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণব্রহ্ম; কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণব্রহ্ম কি না দেখবে এস। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছ? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি,—তাতে থোলো থোলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখ দেখি ও থোলো থোলো ফল নয়—থোলো থোলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে—আমার মতো। অর্থাৎ সেই পূর্ণব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে।

In plain words

Sri Ramakrishna: The jnanis meditate on the formless. They do not accept the Incarnation. Arjuna was praising Sri Krishna: "You are the full Brahman." Krishna said to him, "Come and see whether I am the full Brahman or not." He led him to a certain spot and asked, "What do you see there?" "I see a great tree," said Arjuna, "with fruit like black jamuns hanging on it in clusters." Krishna said, "Come closer and look. Those are not clusters of fruit. Countless Krishnas hang there in clusters, like me." That is to say, from that tree which is the full Brahman countless Incarnations come and go.