Paragraph 38
শ্রীরামকৃষ্ণ—যোগী দুই প্রকার,—বহূদক আর কুটীচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে—যার মনে এখনও শান্তি হয় নাই, তাকে বহূদক বলে। যে-যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে—সে এক জায়গায় আসন করে বসে—আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ। তার তীর্থে যাওয়ার কোনও প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য।
In plain words
Sri Ramakrishna: There are two kinds of yogi, the bahudaka and the kutichaka. The holy man who goes from one place of pilgrimage to another, whose mind has not yet found peace, is called a bahudaka. The yogi who has wandered everywhere and stilled his mind, who has found peace, sits down in one place and does not stir from it. Sitting there in that one place is his joy. He has no need to go on pilgrimage. If he does go, it is only to kindle his spirit.