Paragraph 23
“বালিশ ও তার খোলটা”— দেহী ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে, দেহ বিনশ্বর, থাকিবে না? দেহের ভিতর যিনি দেহী তিনিই অবিনাশী, অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়মধ্যে বিরাজ করিতেছেন তাঁহারই পূজা করা উচিত?
In plain words
"The pillow and its case": the embodied soul and the body. Was the Master saying that the body is perishable and will not last? That he who dwells within the body does not perish, so what good is a photograph of the body? That the body is a passing thing, so why make much of it? That rather one should worship God, the Indweller, who abides in the heart of man?