শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি (ভবসংসার বাজার মাঝে) ।আশা-বায়ু ভরে উড়ে, বাঁধা তাহে মায়া দড়ি । ।কাক গণ্ডি মণ্ডি গাঁথা, পঞ্জরাদি নানা নাড়ী ।ঘুড়ি স্বগুণে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি । ।বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি ।ঘুড়ি লক্ষের দুটা-একটা কাটে, হেসে দাও মা হাত-চাপড়ি । ।প্রসাদ বলে, দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি ।ভবসংসার সমুদ্রপারে পড়বে গিয়ে তাড়াতাড়ি । ।
In plain words
Mother Syama, You are flying a kite in the market place of the world. It flies on the wind of hope, tied by the string of maya. Its frame is strung, joint upon joint, with ribs and many sinews; the kite is made of Your own gunas, a marvel of craftsmanship. You have rubbed the string with the manja of worldliness, and the string has grown sharp and rough. Of a hundred thousand kites one or two are cut loose, and You laugh and clap Your hands, Mother! Ramprasad says: on the south wind the kite will fly away and come down quickly on the far shore of the sea of the world.