আমি ওই খেদে খেদ করি ।তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি । ।মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাসরি ।আমি বুঝেছি জেনেছি, আশয় পেয়েছি এ-সব তোমারি চাতুরী । ।কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারি ।যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারি । ।যশ, অপযশ, সুরস, কুরস সকল রস তোমারি ।(ওগো) রসে থেকে রসভঙ্গ, কেন কর রসেশ্বরী । ।প্রসাদ বলে, মন দিয়েছ, মনেরি আঁখি ঠারি ।(ওমা) তোমার সৃষ্টি দৃষ্টি-পোড়া, মিষ্টি বলে ঘুরি । ।
In plain words
This is the grief that grieves me: that with You for my mother I am robbed while I am awake. I mean to take Your name, but when the time comes I forget. I have understood, I have known, I have seen what You mean: all this is Your trickery. You gave nothing, You got nothing, You took nothing, You ate nothing: is that my fault? Had You given and got, taken and eaten, I would have given You and fed You, all that is Yours. Fame and shame, sweet and bitter, every taste is Yours. O Queen of delight, why, being in the delight, do You break it? Ramprasad says: You gave me a mind, and then You winked at that same mind. O Mother, Your creation is scorched by the evil eye, and I wander about calling it sweet.