Paragraph 74

Paragraph 74

“মন নিয়ে কথা। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে-রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপাঘরের কাপড়। লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে-রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখ না, যদি একটু ইংরেজী পড়, তো অমনি মুখে ইংরেজী কথা এসে পড়ে। ফুট-ফাট, ইট-মিট্। (সকলের হাস্য) আবার পায়ে বুটজুতা, শিস দিয়ে গান করা; এই সব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শোলোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখ, তো সেইরকম কথাবার্তা, চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখ, ঈশ্বরচিন্তা, হরি কথা—এই সব হবে।

In plain words

"It is all a matter of the mind. In the mind one is bound, and in the mind one is free. The mind takes the colour you dye it in. It is like the clothes at the washerman's. Dip them in red and they are red; dip them in blue and they are blue; dip them in green and they are green. Whatever colour you dye it in, that colour it takes. Don't you see? If you read a little English, at once English words come to your lips: fut-fat, it-mit!" Everyone laughed. "And then boots on the feet, whistling a tune: all these come along. And if a pandit reads Sanskrit, he will at once rattle off verses. If you keep the mind in bad company, your talk and your thoughts will become like that. Keep it among devotees, and it will be thoughts of God, talk of Hari, and the like.