Paragraph 79

Paragraph 79

শ্রীরামকৃষ্ণ (ব্রাহ্মভক্তদের প্রতি)—মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ; সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান; রাজাধিরাজের ছেলে; আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, “বিষ নাই” জোর করে বললে বিষ ছেড়ে যায়! তেমনি “আমি বদ্ধ নই, আমি মুক্ত” এই কথাটি রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়। মুক্তই হয়ে যায়।

In plain words

Sri Ramakrishna, to the Brahmo devotees: It is in the mind that one is bound, and in the mind that one is free. I am a free soul. Let me be in the world or in the forest, what is bondage to me? I am God's child, the King of kings' son; who then can bind me? When a snake bites you, if you say firmly, "There is no poison," the poison goes away! In the same way, if you keep saying stubbornly, "I am not bound, I am free," that is what you become. You become free indeed.