Song 89

“আয় মন, বেড়াতে যাবি ।কালী-কল্পতরুমূলে রে (মন) চারি ফল কুড়ায়ে পাবি । ।প্রবৃত্তি নিবৃত্তি জায়া, (তার) নিবৃত্তিরে সঙ্গে লবি ।ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব-কথা তায় সুধাবি । ।শুচি অশুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি ।যখন দুই সতীনে পিরিত হবে, তখন শ্যামা মাকে পাবি । ।অহংকার অবিদ্যা তোর, পিতামাতায় তাড়িয়ে দিবি ।যদি মোহগর্তে টেনে লয়, ধৈর্যখোঁটা ধরে রবি । ।ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছখোঁটায় বেঁধে থুবি ।যদি না মানে নিষেধ, তবে জ্ঞানখড়্গে বলি দিবি । ।প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি ।যদি না মানে প্রবোধ, জ্ঞান-সিন্ধু মাঝে ডুবাইবি । ।প্রসাদ বলে, এমন হলে কালের কাছে জবাব দিবি ।তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতন মন হবি । ।

In plain words

Come, mind, shall we go walking? At the foot of Kali, the wish-fulfilling tree, O mind, you will gather the four fruits. Of your two wives, Worldliness and Renunciation, take Renunciation with you, and put your questions about the Truth to her son, Discrimination. When will you lie down in the divine chamber with Purity and Impurity both? When the two co-wives come to love each other, then you will find Mother Syama. Your father and mother, Ego and Ignorance, you must drive out. If delusion drags you toward its pit, cling to the post of patience. Tie the two goats, Dharma and Adharma, to the post of indifference. If they will not be restrained, sacrifice them with the sword of knowledge. Give good counsel from a distance to the children of your first wife. If they will not heed it, drown them in the ocean of knowledge. Ramprasad says: if you do this, you will have your answer ready for Death. Then, my dear, my child, you will be a jewel indeed, a mind after my own heart.