Paragraph 102
ভাটা পড়িয়াছে। আগ্নেয়পোত কলিকাতাভিমুখে দ্রুতগতি চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানীর বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল, অনেকেরই জ্ঞান নাই—তাঁহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন্ দিক দিয়া সময় যাইতেছে, হুঁশ নাই।
In plain words
The tide was ebbing. The steamer was going swiftly toward Calcutta. So the captain had been told to pass the bridge and go on a little further toward the Company's Garden. Hardly anyone knew how far the steamer had gone: they were absorbed in listening to Sri Ramakrishna. Nobody noticed how the time was passing.