Paragraph 114
“লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল। শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো! যতক্ষণ কাঠে জ্বাল, দুধ ফোঁস করে ফোলে। কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে। এই এখানটায় কুয়া খুঁড়ছে।—বলে জল চাই। সেখানে পাথর হল তো ছেড়ে দিলে! আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে। সেখানে বালি মিলে গেল; ছেড়ে দিলে! আর-এক জায়গায় খুঁড়তে আরম্ভ হল। এইরকম!
In plain words
"It is very hard to teach people. One can do it if God reveals Himself and gives the command. Narada, Sukadeva and the others had the command. Sankara had the command. Without the command, who will listen to you? You know how Calcutta people take things up in a rush! The milk boils up as long as the wood is burning. Take away the wood, and there is nothing anywhere. The people of Calcutta go by excitement. Here they are, digging a well on this spot, saying they want water. They strike stone there, and give it up! They start digging somewhere else. There they come upon sand, and give that up! Then they start digging in yet another place. That is how it goes!