গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চী কেবা চায় ।কালী কালী বলে আমার অজপা যদি ফুরায় । ।ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায় ।সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায় । ।দয়া ব্রত দান আদি, আর কিছু না মনে লয় ।মদনের যাগযজ্ঞ, ব্রহ্মময়ীর রাঙা পায় । ।কালীনামের এত গুণ, কেবা জানতে পারে তায় ।দেবাদিদেব মহাদেব, যাঁর পঞ্চমুখে গুণ গায় । ।
In plain words
Who cares for Gaya, the Ganges, Prabhasa and the rest, for Kasi and Kanchi, if my breath runs out as I say Kali, Kali? One who says Kali at the three twilights, what need has he of worship or of twilight prayer? The twilight prayer goes looking for him and never finds the meeting-place. Compassion, vows, gifts and the rest: nothing else appeals to the mind; Madan's sacrifices and rites are the Mother Brahmamayi's crimson feet. Who can know all the power of Kali's name, whose glories Mahadeva, God of the gods, sings with His five mouths?