Paragraph 81
“এই সম্বন্ধে বেদে সপ্তভূমির (Seven Planes) কথা আছে। এই সাতভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে, তখন লিঙ্গ, গুহ্য ও নাভি মনের বাসস্থান। মনের তখন উর্ধ্বদৃষ্টি থাকে না— কেবল কামিনী-কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থভূমি—হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে। আর চারিদিকে জ্যোতিঃ দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতিঃ দেখে অবাক্ হয়ে বলে, ‘একি’! ‘একি!’ তখন আর নিচের দিকে (সংসারের দিকে) মন যায় না।
In plain words
"In this connection the Vedas speak of the Seven Planes. These seven planes are the mind's dwelling places. While the mind is in the world, its abode is the organ of generation, the organ of excretion and the navel. Then the mind does not look upward; it stays only with woman and gold. The mind's fourth plane is the heart. Then the first awakening of the spirit has come, and one sees light all around. Then the man sees the divine light and says in wonder, 'What is this! What is this!' Then the mind no longer goes downward, towards the world.