Paragraph 100

Paragraph 100

শ্রীরামকৃষ্ণ (শিবনাথাদির প্রতি)—হ্যাঁগা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা কর কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে (কালীবাড়িতে) গিছিল। আমি বললুম, তোমরা কিরকম লেকচার দাও, আমি শুনব। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হল, আর কেশব বলতে লাগল। বেশ বললে, আমার ভাব হয়ে গিছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বল কেন?—“হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ—এই সব?” যারা নিজে ঐশ্বর্য ভালবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজোবাবু (রাসমণির জামাই) রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগল, “ছি ঠাকুর! তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না!” আমি সেজোবাবুকে বললাম, “ও তোমার কি বুদ্ধি! স্বয়ং লক্ষ্মী যাঁর দাসী, পদসেবা করেন, তাঁর কি ঐশ্বর্যের অভাব! এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতকগুলো মাটির ড্যালা! ছি! অমন হীনবুদ্ধির কথা বলতে নাই; কি ঐশ্বর্য তুমি তাঁকে দিতে পার?” তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয়, তাকেই লোকে চায়; তার বাড়ি কোথায়, ক’খানা বাড়ি, ক’টা বাগান, কত ধন-জন, দাস-দাসী এর খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি, তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, তার ক’টি ভাই এ-সব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্যরসে ডুবে যাও! তাঁর অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য! অত খবরে আমাদের কাজ কি।

In plain words

Sri Ramakrishna, to Sivanath and the others: Tell me, why do you describe God's splendour so much? I said the same thing to Keshab Sen. One day they all went over there, to the Kali temple. I said, "I'd like to hear what sort of lecture you give." So a meeting was held in the chandni at the bathing ghat, and Keshab began to speak. He spoke very well; I went into ecstasy. Afterwards I said to Keshab, "Why do you say these things so much: 'O God, what lovely flowers You have made, You have made the sky, You have made the stars, You have made the sea,' and all that?" Those who love splendour themselves love to describe God's splendour. When the jewels of Radhakanta were stolen, Sejo Babu, Rasmani's son-in-law, went to Radhakanta's temple and began to say to the deity, "Shame on You, Lord! You could not even guard Your own jewels!" I said to Sejo Babu, "What a way to think! Lakshmi Herself is His handmaid and serves at His feet: is He in want of riches? These jewels may be a great thing to you, but to God they are a few lumps of clay! Shame! You should not talk so meanly. What riches can you give Him?" So I say, people want the one who gives them joy. Where does he live, how many houses has he, how many gardens, how much wealth and how many relatives, servants and maids: what is the use of knowing all that? When I see Narendra I forget everything. Where is his home, what does his father do, how many brothers has he: I have never asked about any of these things, not even by mistake. Plunge into the sweetness of God! His creation is infinite, His splendour infinite! What have we to do with knowing so much?