Paragraph 107
শ্রীরামকৃষ্ণ—হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্রবুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, শরশয্যায় শুয়ে আছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তাঁরা দেখলেন যে, ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ‘ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রিয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন।’ শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ-কথা বলাতে তিনি বললেন, ‘কৃষ্ণ, তুমি বেশ জানো, আমি সেজন্য কাঁদছি না! যখন ভাবছি যে, যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ-বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে, ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না।’
In plain words
Sri Ramakrishna: Yes, I have heard that there is rebirth. How can we understand God's works with our little minds? Many have said it, so I cannot disbelieve it. Bhishma was about to give up his body. He lay on his bed of arrows, and the Pandavas all stood by with Sri Krishna. They saw tears streaming from Bhishma's eyes. Arjuna said to Sri Krishna, "Brother, here is a wonder! Our grandsire, Bhishma himself, truthful, master of his senses, wise, one of the eight Vasus, he too is weeping from maya at the time of his death." When Sri Krishna told Bhishma of this, he said, "Krishna, You know very well that that is not why I am weeping! When I think that even the Pandavas, whose charioteer is God Himself, have no end to their sorrows and dangers, I weep at the thought that I have not understood God's works at all."