Paragraph 10

Paragraph 10

শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, “দেখলে, বিবি কেমন একপায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে! কত কঠিন, অনেকদিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে! একটু অসাবধান হলেই হাত-পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন-ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে। অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যুযন্ত্রণা হয়! কেউ কেউ, যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন। তাই সাধন-ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না।”

In plain words

Sri Ramakrishna says to M.: "Did you see how the lady stands on one foot on the horse while it gallops round and round? How hard it is! She has practised for a long time, and that is how she can do it! Let her be the least bit careless and she will break an arm or a leg; she may even lose her life. Living in the world is as hard as that. A few have managed it by the grace of God, after much spiritual practice. Most cannot. Trying to live in the world, they get still more bound, sink still deeper, suffer the agony of death! Some, like Janaka and others, lived in the world by the power of great austerity. So spiritual practice is very necessary; without it one cannot keep steady in the world."