Paragraph 12
শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটীর দ্বারে উপস্থিত হইল, ঠাকুর ভক্তসঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন। অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন, তাঁহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা।
In plain words
Sri Ramakrishna gets into the carriage. It stops at Balaram's door in the Bosepara quarter of Baghbazar, and the Master goes with the devotees and sits in the parlour upstairs. The evening lamps have been lit. The Master is telling them about the circus. A good many devotees have gathered, and much talk of God is going on with them. Nothing else is spoken of at all; only talk of God.