Paragraph 14
জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল। ঠাকুর বলিলেন, “এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। সে উপায়—ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা—সব শুদ্ধ হয়। গৌর, নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়। ভক্তি থাকলে চণ্ডাল, চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ, পবিত্র হয়।”
In plain words
The talk turned to caste. The Master said: "There is one way by which caste distinctions can go, and that way is devotion. Devotees have no caste. When devotion comes, body, mind and soul all become pure. Gaur and Nitai gave out the name of Hari and took everyone in their arms, down to the chandala. Without devotion a brahmin is no brahmin; with devotion a chandala is no chandala. If the untouchable has devotion, he becomes pure and holy."