Paragraph 16

Paragraph 16

শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। তারা যেন গুটিপোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে; কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না; তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুনির মধ্যে মাছ; যে-পথে ঢুকেছে, সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলেমেয়ের আধ-আধ কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ। তবে দু-একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্তজীব।

In plain words

Sri Ramakrishna is speaking of worldly men, bound souls. They are like silkworms: if they wished, they could cut their way out; but they have made the cocoon with such care that they cannot leave it, and so they die in it. Again, they are like fish in a fish-trap. The fish could get out by the way it came in; but the sweet sound of the water and its play with the other fish make it forget, and it does not try to get out. The prattle of children is like the sweet sound of the rippling water. The fish are the jivas, the members of the family. But one or two run away; they are called free souls.