Paragraph 26

Paragraph 26

শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—সাধুর কমণ্ডলু চারধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো, তেমনি তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে, সে-সব চন্দন হয়ে যায়! কিন্তু শিমুল, অশ্বত্থ, আমড়া এরা চন্দন হয় না। কেউ কেউ সাধুসঙ্গ করে, গাঁজা খাবার জন্য। (হাস্য) সাধুরা গাঁজা খায় কিনা, তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। (সকলের হাস্য)

In plain words

Sri Ramakrishna, smiling: "The holy man's water-gourd goes round the four great places of pilgrimage, but it stays as bitter as ever. The trees touched by the breeze from the Malaya hills all turn to sandalwood! But the simul, the aswattha and the hog-plum never do. There are people who seek out holy men for the sake of hemp." There was laughter. "Holy men smoke hemp, you see, so they come and sit by them, fill their pipes for them, and get a share of the prasad." Everyone laughed.