Paragraph 10

Paragraph 10

শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজোভাই সদরওয়ালা, তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, “আপনি জজ, তা বেশ; এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড়লোক; ছাদের জল সিংহের মুখওলা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার কচ্ছে। কিন্তু দেখ কোথাকার জল। কোথা আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে; তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে।”

In plain words

Sri Ramakrishna has now come to Surendra's house, and is sitting in the parlour upstairs. Surendra's second brother, a subordinate judge, is there too. Many devotees have gathered in the room. The Master says to Surendra's elder brother: "You are a judge, and that is fine; but know this: everything is God's power. He alone has given the high post, and so it has come. People think that they are great men. The water from the roof falls through a spout shaped like a lion's head, and it looks as if the lion were spouting water from its mouth. But see where the water comes from. Clouds form somewhere in the sky, that water falls on the roof, then runs down into the pipe, and then pours out through the lion's mouth."