Paragraph 12

Paragraph 12

শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওইরকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোন্‌টা আমড়া, আর কোন্‌টা তেঁতুলগাছ, কোন্‌টা আমগাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে, তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে, ঈশ্বরই শ্রেয়ঃ নিত্যপদার্থ আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে এ-সব ধারণা হয় না! পাখোয়াজের বোল মুখে বললে কি হবে; হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে; তপস্যা চাই, তবে ধারণা হবে।

In plain words

Sri Ramakrishna: That is how it is when love for God is new. When a storm comes the dust flies, and you cannot tell which is the hog-plum, which the tamarind, which the mango tree. When the storm has passed, then you can tell. When the storm of new love has passed, one gradually understands that the highest good is God, the one eternal Reality, and all else is passing. Without the company of holy men and austerity, one cannot grasp all this! What good is it to say the drum's syllables with the mouth? To bring them into the hands is very hard. What good is it merely to lecture? Austerity is needed; then one grasps it.