Paragraph 6

Paragraph 6

কথক মহাশয় প্রহ্লাদচরিত্র-কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোড়ে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, “হে হরি, পিতাকে সুমতি দাও।” ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে।

In plain words

The kathak is telling the story of Prahlada. His father Hiranyakasipu reviles Hari and torments his son Prahlada again and again. Prahlada prays to Hari with folded hands, saying, "O Hari, give my father a better mind." Hearing this, Sri Ramakrishna weeps. Sri Vijay and other devotees are sitting near the Master. The Master has gone into an ecstatic state.