Paragraph 17
শ্রীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি)—আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? একশোবার “আমি পাপী” “আমি পাপী” বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে, তাঁর নাম করেছি—আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ-মা; তাঁকে বল যে, পাপ করেছি, আর কখনও করব না। আর তাঁর নাম কর, তাঁর নামে সকলে দেহ-মন পবিত্র কর—জিহ্বাকে পবিত্র কর।
In plain words
Sri Ramakrishna, to Vijay: Tell me, why did you all go on so much about sin, sin? If you say "I'm a sinner," "I'm a sinner," a hundred times, a sinner is what you become. One must have such faith as this: I have taken His name; how can there be sin in me any more? He is our father and mother. Tell Him: I have sinned, and I will never sin again. And take His name; all of you, make body and mind pure with His name; make the tongue pure.