Paragraph 11

Paragraph 11

“পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি, একজন শবসাধন করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল। কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগল; শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর-একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল। শব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে শবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন—আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে—মা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি! সে ব্যক্তি এত খেটে, এত আয়োজন করে, এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হল না! আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হল! ভগবতী হাসতে হাসতে বললেন, ‘বাছা! তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই, তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধনবলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বল কি বর চাও’?”

In plain words

"One has to accept the tendencies carried over from past births. I have heard that a man was performing the sadhana on a corpse, worshipping the Divine Mother in a deep forest. But he began to see many terrifying visions, and in the end a tiger carried him off. Another man had climbed a tree close by for fear of the tiger. Seeing the corpse and the other articles of worship all made ready, he came down, sipped water to purify himself, and sat down on the corpse. He had repeated the holy name only a little when the Mother came before him and said, 'I am well pleased with you. Choose a boon.' He bowed at the Mother's lotus feet and said, 'Mother, there is one thing I would ask You. I am astonished at what You have done! That man worked so hard, made such preparations, and practised Your worship for so long, and You had no mercy on him! And on me, who know nothing and have heard nothing, without worship, without sadhana, without knowledge, without devotion, You have shown such grace!' The Divine Mother laughed and said, 'My child! You do not remember your former births. Birth after birth you practised austerities for Me, and by the power of that sadhana everything has come together for you like this, and so you have seen Me. Now say, which boon will you have?'"