Paragraph 19
শ্রীরামকৃষ্ণ—জীব চার থাক বলেছে—বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর (যাঁর মায়া এই সংসার) তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষুজীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে, সকলেই পালাতে পারে না। দু-চারটা মাছ ধপাঙ্ শব্দ করে পলায়; তখন লোকেরা বলে, “ওই মাছটা বড়, পালিয়ে গেল!” এই দু-চারটা লোক মুক্তজীব। কতকগুলি মাছ স্বভাবত এত সাবধান যে, কখনও জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনও সংসারজালে পড়ে না। কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে; অথচ এ-বোধ নাই যে, জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল-শুদ্ধ চোঁ-চা দৌড় মারে ও একবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পলাবার কোন চেষ্টা নাই বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে, হেথায় বেশ আছি। বদ্ধজীব, সংসারে—অর্থাৎ কামিনী-কাঞ্চনে—আসক্ত হয়ে আছে; কলঙ্ক-সাগরে মগ্ন, কিন্তু মনে করে যে বেশ আছি! যারা মুমুক্ষু বা মুক্ত সংসার তাদের পাতকুয়া বোধ হয়; ভাল লাগে না। তাই কেউ কেউ জ্ঞানলাভের পর, ভগবান লাভের পর শরীরত্যাগ করে। কিন্তু সে-রকম শরীরত্যাগ অনেক দূরের কথা।
In plain words
Sri Ramakrishna: It is said that jivas are of four classes: the bound, the seekers after freedom, the free and the ever-perfect. The world is like a net. The jiva is like the fish, and God, whose maya this world is, is the fisherman. When fish are caught in the fisherman's net, some of them try to tear the net and escape, that is, to become free. These may be called the seekers after freedom. But not all who try to escape can do it. Two or three fish jump out with a splash, and then people say, "There goes a big one! It got away!" These two or three are the free. Some fish are by nature so careful that they never fall into the net at all. The ever-perfect, like Narada, never fall into the world's net. But most of the fish are caught in the net, and yet they have no idea that, caught in the net, they must die. As soon as they are caught they dash off, net and all, straight into the mud, and try to hide themselves there. They make no effort to escape; rather, they go deeper into the mud. These are the bound. They are in the net, but they think, "We are quite well off here." The bound jiva is attached to the world, that is, to woman and gold; he is sunk in a sea of disgrace, and yet he thinks he is quite well off! To the seekers after freedom and the free, the world seems a deep well; they do not like it. So some give up the body after attaining knowledge, after attaining God. But giving up the body in that way is a very far-off thing.