Paragraph 49
“যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না। সে উপদেশের কোন শক্তি নাই। আগে সাধন করে, বা যে কোনরূপে হোক ঈশ্বরলাভ করতে হয়। তাঁর আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ও-দেশে একটি পুকুর আছে, নাম হালদার-পুকুর। তার পাড়ে রোজ লোক বাহ্যে করে রাখত। সকালে যারা ঘাটে আসত তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোন কাজ হত না—আবার তার পরদিন পাড়েতেই বাহ্যে। শেষে কোম্পানীর চাপরাসী এসে নোটিশ টাঙিয়ে দিলে যে, ‘এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না। যদি করে, শাস্তি হবে।’ এই নোটিশের পর আর কেউ পাড়ে বাহ্যে করত না।
In plain words
"If you preach without His command, people will not listen. There is no power in that teaching. First one must attain God by sadhana, or by whatever means. One must lecture only after receiving His command. In my part of the country there is a pond by the name of Haldarpukur. Every day people would relieve themselves on its bank. Those who came to the ghat in the morning would abuse them and make a great row. The abuse did no good at all: the next day they relieved themselves on the bank again. In the end a peon from the Company came and put up a notice: 'No one may do that here. Anyone who does will be punished.' After that notice nobody relieved himself on the bank again.