Paragraph 65

Paragraph 65

“এক-একটি উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। যে কালাপেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে, তার নিধুর টপ্পার তান এসে জোটে; আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি (stick) এইসব এসে জোটে। রোগা লোকও যদি বুট জুতা পরে সে অমনি শিস দিতে আরম্ভ করে, সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে, সে অমনি একটা কাগজ-টাগজ পেলেই তার উপর ফ্যাসফ্যাস করে টান দিতে থাকবে।

In plain words

"With each upadhi that comes, a man's nature changes. Let a man wear a cloth with a black border, and you will see at once the strains of Nidhu Babu's love songs come to him, and card-playing, and a stick in his hand when he goes out for a walk, and all the rest. Even a sickly man, if he puts on boots, at once begins to whistle, and goes up the stairs leaping like a sahib. If a man has a pen in his hand, such is the virtue of the pen that the moment he gets a piece of paper or anything at all he will start scratching away on it.