Paragraph 71
“বেদে আছে যে, সপ্তমভূমিতে মন গেলে তবে সমাধি হয়। সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম তিনভূমিতে। লিঙ্গ, গুহ্য, নাভি—সেই তিনভূমি, তখন মনের আসক্তি কেবল সংসারে—কামিনী-কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতিঃদর্শন হয়। সে ব্যক্তি জ্যোতিঃদর্শন করে বলে ‘একি!’ ‘একি!’ তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয়, তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। কপালে—ভ্রূমধ্যে—মন গেলে তখন সচ্চিদানন্দরূপ দর্শন হয়, সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না; ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তমভূমিতে মন যখন যায়, তখন অহং আর থাকে না—সমাধি হয়।”
In plain words
"It is said in the Vedas that samadhi comes only when the mind reaches the seventh plane. Only with samadhi can the ego go. Where does the mind usually dwell? In the first three planes: the organ of generation, the organ of excretion and the navel. Then the mind is attached only to the world, to woman and gold. When the mind dwells in the heart, a divine light is seen. Seeing the light, a man cries, 'What is this! What is this!' Then the throat. When the mind dwells there, one wants only to talk and hear about God. When the mind goes up to the forehead, between the eyebrows, the form of Satchidananda is seen, and one longs to embrace and touch that form, but cannot. One sees the light inside a lantern but cannot touch it; one feels about to touch it, but it cannot be touched. When the mind goes to the seventh plane, the ego is no more: there is samadhi."