Paragraph 91

Paragraph 91

“নারকেল গাছের বেল্লো শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগমাত্র থাকে। সেই দাগে এইটি টের পাওয়া যায় যে, এককালে ওইখানে নারকেলের বেল্লো ছিল। সেরকম যার ঈশ্বরলাভ হয়েছে, তার অহংকারের দাগমাত্র থাকে, কাম-ক্রোধের আকারমাত্র থাকে; বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্ত্ব, রজঃ, তমো গুণের মধ্যে কোন গুণের আঁট নাই। বালকের কোন জিনিসের উপর টান করতেও যতক্ষণ—তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পার। কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে এখন—‘না আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে।’ বালকের আবার সব্বাই সমান—ইনি বড়, উনি ছোট, এরূপ বোধ নাই। তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে, ‘ও তোর দাদা হয়’, সে ছুতোর হলেও একপাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, শুচি-অশুচি বোধ নাই। পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না।

In plain words

"When the branch of a coconut palm dries up and falls off, only a mark is left. From that mark one can tell that a branch of the palm was once there. In the same way, in one who has attained God only a mark of the ego remains, only the outward form of lust and anger. He becomes like a child. No single guna, whether sattva, rajas or tamas, keeps a firm hold on a child. A child takes no longer to let go of a thing than to take hold of it. You can coax a five-rupee cloth out of him with a doll worth half a pice. But at first he will hold on tight and say, 'No, I won't give it. My father bought it for me.' And to a child everyone is the same; he has no sense that this one is great and that one small. So he makes no distinction of caste. Once his mother has told him, 'He is your elder brother,' he will sit down and eat from the same plate, even if the other is a carpenter. A child has no disgust, no sense of clean and unclean. He goes to the privy and does not wash his hands with earth.