Paragraph 8
নন্দন বাগানের ৺শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাঁহাকে দেখিয়া বলিতেছেন, “এই যে এঁর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে। সার্সীর দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়।” শ্রীনাথ, যজ্ঞনাথ এঁরা নন্দন বাগানের ব্রাহ্মপরিবারভুক্ত। ইহাদের বাটীতে প্রতি বৎসর ব্রাহ্মসমাজের উৎসব হইত। উৎসবদর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন।
In plain words
The late Srinath Mitra of Nandanbagan has come with his friends. Seeing him, the Master says, "Here is one through whose eyes everything within can be seen, just as you can see all the things inside a room through a glass door." Srinath and Yajnanath belong to the Brahmo family of Nandanbagan. A festival of the Brahmo Samaj used to be held in their house every year, and the Master later went to see it.