Paragraph 24
শ্রীরামকৃষ্ণ (মারোয়াড়ী ভক্তদের প্রতি)—দেখ, “আমি আর আমার” এ-দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর তোমার এইসব এর নাম জ্ঞান। আর ‘আমার’ কেমন করে বলবে? বাগানের সরকার বলে, আমার বাগান, কিন্তু যদি কোন দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয়, তখন এমন সাহস হয় না যে, নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম, ক্রোধ আদি যাবার নয়; ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা, লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা, লোভ কর। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলাগাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে।
In plain words
Sri Ramakrishna, to the Marwari devotees: Look, "I" and "mine": these two are ignorance. "O God, You are the doer, and all this is Yours": that is knowledge. And how can you say "mine"? The manager of a garden says, "my garden"; but if he does something wrong and the master dismisses him, he will not dare to carry off even his own mango-wood chest from the garden. Lust, anger and the rest will not go; turn them towards God. If desire and greed you must have, let it be desire and greed to reach God. Drive them off by discrimination. When an elephant goes to eat somebody's banana plants, the mahout strikes it with the goad.