Paragraph 56

Paragraph 56

কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। সে-মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা—তখন দশ হাত নাই—অত অস্ত্রশস্ত্র নাই। তারপর গোপাল-মূর্তি দর্শন— কোনও ঐশ্বর্যই নাই— কেবল কচি ছেলের মূর্তি। এরও পারে আছে—কেবল জ্যোতিঃ দর্শন।

In plain words

Coming back a little to himself, he says: Why should the sight of Rakhal awaken this in me? The further one goes, the less of God's majesty there is. At first the seeker sees the ten-armed form of the Goddess; in that form majesty shows most. Then comes the vision of the two-armed form: no ten arms now, not all those weapons. Then the vision of Gopala, with no majesty at all, only the form of a tender child. And beyond that there is more: the vision of light alone.