Paragraph 117

Paragraph 117

ঠাকুরবাড়িতে এইবার আরতি হইতেছে। যাঁহারা এখনও পোস্তার উপর বা পঞ্চবটী মধ্যে পাদচারণ করিতেছেন তাঁহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা-নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে—ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তরবাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ এই কুলকুল শব্দের সঙ্গে মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলই মধুর! হৃদয় মধুময়! মধু, মধু, মধু!

In plain words

Now the arati is going on in the temples. Those who are still strolling on the embankment or in the Panchavati hear from far off the sweet ringing of the arati bells. The tide has come in, and the Bhagirathi is flowing northward with a murmuring sound. The sweet sound of the arati, mingling with that murmur, has grown sweeter still. In the midst of it all sits Sri Ramakrishna, mad with love. All is sweet! The heart is full of sweetness! Sweetness, sweetness, sweetness!