Paragraph 6
কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, “ঈশ্বরকে প্রণাম কর।” আবার বলিতেছেন, “তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক-এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বল, দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে; তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখ জল, কোন জল খাওয়া যায়, কোন জলে পূজা করা যায়, কোন জলে নাওয়া যায়। আবার কোন জলে কেবল আচান-শোচান হয়।”
In plain words
The kirtan over, everyone has sat down. Many are bowing to the Master. Every now and then the Master says, "Bow down to God." And again he says, "It is He who has become everything; but in some places He shows Himself more, in a holy man, for instance. You may say there are wicked men too, and tigers and lions. Well, there is no need to go and embrace God in the form of a tiger: bow to Him from a distance and pass on. And look at water: some water you can drink, some you can use in worship, some you can bathe in, and some is only for washing hands and mouth and cleaning up."