Paragraph 13

Paragraph 13

ঠাকুর এইভাবে বসিয়া আছেন, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে, বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটীমূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় ১০৷৷ টা হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, “দেখ, দেখ, ওই নৌকাখানার অবস্থা বা কি হয়।”

In plain words

The Master is sitting like this when someone comes with the news that the bore is coming in. The Master, Rakhal, M. and the others all begin to run towards the Panchavati to see it. Coming to the foot of the Panchavati, they all watch the bore. It is about half past ten. Seeing the plight of a boat, the Master says, "Look, look, I wonder what will become of that boat."